ক্রিকেট দলকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারের অভিনন্দন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২ ডিসেম্বর ২০১৮ রবিবার
আজ শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ‘হোয়াইট ওয়াশ’ করায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক অভিনন্দন বার্তায় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট দলের স্পিরিট ও পারফর্মেন্স দেখে আমরা গর্বিত।’
আবদুল হামিদ আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের ‘বিজয় স্পৃহা’ আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ বিজয়ে সকল খেলোয়াড়, কোচ, জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তাদেও পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।
তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের টিমস্পিরিট এবং তাদের অসাধারণ পারফরমেন্সে গোটা জাতি গর্বিত।
শেখ হাসিনা বলেন, ক্রীড়ার প্রতি বর্তমান সরকারের যথাযথ পৃষ্টপোষকতা ও সমর্থনের কারণে এই সাফল্য এসেছে।তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই বিজয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এক অভিনন্দন বার্তায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ ক্রিকেটদলের এ বিজয় ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনতে অনুপ্রেরণা যোগাবে।
দ্বিতীয় ও শেষ ম্যাচে টাইগাররা ১৮৪ রানে ক্যারিবিয়দের ধরাশায়ী করে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড করেছে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ও ফাইনাল টেস্ট সিরিজে ক্যারিবিয়ানদের ইনিংস এবং ১৮৪ রানে ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের এটি বিশাল ব্যাবধানের বিজয়। সিরিজের ফলাফল দাঁড়িয়েছে ২-০।
এর আগে প্রথম টেস্টে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ৬৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











