ক্রেতা নেই মাংসের দোকানে, হতাশ বিক্রেতা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ১০ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সকাল সাড়ে ৭টা থেকেই দোকান খুলে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রেতারা। সকাল ৯টা পর্যন্ত কোনও ক্রেতাই আসেননি দোকানে। দোকানের আশেপাশ দিয়ে গেলেই শোনা যাচ্ছে, ‘অরিজিনাল মাংস স্যার, নিয়ে যান।’
শুক্রবার (১০ মার্চ) রাজধানীর কাজীপাড়া বাজারের চিত্র এটি। সকাল ৮টা ২০ মিনিট থেকে ৯টা পর্যন্ত গরু ও খাসির মাংসের দোকান এবং পাইকারি মুরগির দোকানের সামনে দাঁড়িয়েও কোনও ক্রেতাকে দেখেননি এই প্রতিবেদক।
বাজারদর হিসেবে দেখা গেছে, কাজীপাড়ায় খাসির মাংস এক হাজার ১০০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা, লাল লেয়ার ২৭০ টাকা, সাদা লেয়ার ২৫০, ব্রয়লার ২৫০, কক মুরগি ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খাসির মাংসের দোকানি জামাল বলেন, বাজারে মাংসের দাম বেশি। ক্রেতা একবারে নেই বললেই চলে। আগে ৩/৪টা খাসি জবাই করতাম। প্রচুর ক্রেতা থাকতো। এখন সাহস করে একটি ছোট খাসি জবাই করি। মাঝে মধ্যে সেটিও পরোপুরি বিক্রি করতে পারি না।
তিনি আরও বলেন, দাম তো আর আমরা বাড়াই না। আমাদের খাসি কিনতেই হয় বেশি দামে। তাই আমাদের করার কিছু থাকে না।
গরুর মাংসের দোকানি বাদল মুন্সি বলেন, এখন সাধারণ মানুষের কাছে টাকা কম। বাজারদর বেশি। আজ দুটি গরু মিলে ৫ মণ মাংস হয়েছে। বিভিন্ন দোকানে সাপ্লাই দিয়ে এখানে অল্প এনেছি। একটা সময় প্রতিদিনই ৮-১০ মণ মাংসের ব্যবসা ছিল। সেটা কমে গেছে। আজ বাজারে এখন পর্যন্ত কোনও ক্রেতাই পেলাম না।
মুরগি ব্যবসায়ী শরিফ উদ্দিন বলেন, গত ২০-২৫ দিন ধরে মুরগির দাম বাড়তি। গরু-খাসির দাম বাড়তি থাকায় সাধারণ মানুষ এই মুরগিই বেশি কিনত। আগে যে পরিমাণ বেচতাম, গত ২ সপ্তাহে বেচা-বিক্রি তার অর্ধেকে নেমেছে। আজকের বাজারেও আমাদের মুরগি কিনতে হয়েছে ২৩৫ টাকায়। বিক্রি করছি ২৫০ টাকায়। এই ১৫ টাকার মধ্যেই আমার দোকানের যাবতীয় খরচ, আমাদের লাভটা থাকে কই? দোকানে এনে মুরগিকে তো খাবার দিতে হয়, সেটার দাম তো আরও আগে থেকে বেড়েছে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা








