ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজ শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ১২ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শনিবার (১২ মার্চ) থেকে রাজধানীর দোকান মালিক-কর্মচারীসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে। এদিন সকাল ১০টা থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে প্রায় ৪ হাজার মানুষকে টিকা দেওয়া হবে।
শুক্রবার (১১ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১২ মার্চ) রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কর্মসূচি শুরু হচ্ছে। প্রথম দিন উত্তরার দোকান মালিক ও কর্মচারীদের দেওয়া হবে সিনোভ্যাকের টিকা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় এই টিকা দেওয়া হবে।
এতে আরও বলা হয়, যারা ১২ ফেব্রুয়ারি করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন, শুধুমাত্র তারাই পাবেন এ টিকার দ্বিতীয় ডোজ। এরপর পর্যায়ক্রমে রাজধানীর মিরপুর এলাকা, মালিবাগ-সিদ্ধেশ্বরী এলাকা ও গাউছিয়া-নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় এ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন- স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর পরিচালক ডা. মো. শামসুল হক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা






