কড়া নিরাপত্তার মধ্যে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহণ
জবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ এএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন সকাল থেকেই দেখা যায়, কড়া নজরদারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং সাংবাদিকরা ক্যাম্পাসে প্রবেশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে নিজেদের পাস কার্ড প্রদর্শন করে প্রবেশ করেন তারা। এদিন সকাল সাড়ে ৮টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
এর আগে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ভোট প্রদানকারী শিক্ষার্থীদের কেবল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়। ভোট শেষে শিক্ষার্থীরা ২ ও ৩ নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করবেন।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের পূর্বেই শুধু ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন। কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাসের বাইরে যাতায়াত করতে পারবেন না।
নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালীন সময়ে ক্যাম্পাসে ঘোরাফেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এছাড়া, ভোটগ্রহণের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত মেডিকেল টিম ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করবে। নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত নন এমন সব কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
- ইউএনও ফেরদৌস মারা গেছেন
- ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন
- বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- অধিনায়কত্বের ম্যাচে সেরার স্বীকৃতিও ঋতুপর্ণার
- ফের তিতাসে দুর্ঘটনা, যেসব এলাকায় গ্যাস বন্ধ
- যুবদল নেতার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগ রুমিন ফারহানার
- ডেঙ্গুতে বছরে প্রথম মৃত্যু
- বিসিএস পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে থাকার নির্দেশ
- সিরির জন্য গুগলের জেমিনি এআই বেছে নিলো অ্যাপল
- ৫টি সহজলভ্য প্রোটিনযুক্ত খাবার
- শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট
- বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা
- ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
- যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
- রোজার সেই পুরোনো ভিডিও ভাইরাল
- শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে বসবেন?
- যে কারণে স্মার্টফোনের দাম বাড়লো
- জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত ইসির নতুন নির্দেশনা
- গোল্ডেন গ্লোবসে স্বামীকে নিয়ে রোম্যান্স
- স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে ‘এআই ওভারভিউ’ সরালো গুগল
- ইরানে বিক্ষোভে ১২ হাজার মানুষ নিহত
- ‘নির্বাচন ডাকাতি যেন আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে’
- মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন আংশিক নিয়ন্ত্রণে
- ৫টি সহজলভ্য প্রোটিনযুক্ত খাবার
- সব রেকর্ড ভেঙে সোনার ভরি দুই লাখ ৩২ হাজার
- ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অস্ট্রেলিয়া অধিনায়কের
- ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- সোবোসলাইয়ের ‘হাস্যকর’ ভুলেও লিভারপুলের বড় জয়








