কয়লা সংকট, ফের তেলে উৎপাদন হবে বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার
ফাইল ছবি
সারাদেশে বয়ে যাচ্ছে তীব্র তাপমাত্রা। গরমে অতিষ্ঠ মানুষ। বৃষ্টির কোনো দেখা নেই। সেই সঙ্গে চলছে লোডশেডিং। বিদ্যুৎ এই আসে, এই যায়। লোডশেডিং যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা।’ একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় কষ্ট ভোগ করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বয়স্ক আর শিশুরা। দেশব্যাপী চাপা অসস্থিকর পরিবেশ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা, কিন্তু তা সম্ভব হয়নি। উল্টো কমে গেছে বিদ্যুৎ উৎপাদন। দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
কয়লা সংকটে গত ২৫ মে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। সোমবার (৫ জুন) পুরোপুরি বন্ধ হয়ে গেছে কেন্দ্রটির উৎপাদন। তারপর থেকেই বেড়ে চলেছে লোডশেডিং। দিন দিন তা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তেলভিত্তিক প্ল্যান্টে ফের উৎপাদন শুরু করতে যাচ্ছে পিডিবি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) এস এম ওয়াজেদ আলী বলেন, পায়রার ঘাটতি মেটাতে কয়েকটি তেলভিত্তিক প্ল্যান্ট চালু করা হচ্ছে। এর মধ্যে সামিটসহ কয়েকটি প্ল্যান্ট রয়েছে। চেষ্টা করছি পায়রা উৎপাদনে আসার আগে বিদ্যুৎ উৎপাদন ও লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক রাখতে।
এর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ২০২২ সালের জুলাই মাসে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে তখন প্রায় দেড় থেকে দুই হাজার মেগাওয়াট লোডশেডিং করতে হয়। পরে কয়লাভিত্তিক পায়রা ও রামপাল উৎপাদনে আসায় লোডশেডিং সমস্যা দূর হয়। এবার কয়লা সংকটে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হলে ফের তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
বিপিসি সূত্রে জানা যায়, বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে তেলের চাহিদাপত্র পাঠায় পিডিবি। চলতি বছরের জুন মাসে পিডিবির তেলের চাহিদা ছিল ৫৫ হাজার মেট্রিক টন। যা তাদেরকে সরবরাহ করা হয়েছে। তবে লোডশেডিং পরিস্থিতি মোকাবিলায় বিপিসির কাছে পিডিবি অতিরিক্ত তেল চেয়েছে কি না, তা বিপিসি সূত্রে জানা যায়নি।
প্রসঙ্গত, খুলনা ও বরিশাল অঞ্চলে রামপাল, পায়রাসহ মোট ২০টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। মোট উৎপাদন সক্ষমতা (খুলনার ২২৫ ও ৩৩০ মেগাওয়াট বাদে) ২ হাজার ৩৮০ মেগাওয়াট। আর রামপাল ও পায়রা একত্রে উৎপাদন করে ২ হাজার ৫৬৪ মেগাওয়াট।
এ দুটি কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ার আগে বিদ্যুৎ কেন্দ্রগুলো খুলনা, বরিশালসহ আশেপাশের অঞ্চলের চাহিদা মেটাতো। পরে তেলের অভাবে খুলনা ২২৫ মেগাওয়াট, রূপসা ১০৫ মেগাওয়াট, মধুমতি ১০০ মেগাওয়াট এবং সামিটের ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল।
পিজিসিবির রিপোর্টের (৫ জুন) সর্বশষে তথ্যানুসারে, খুলনা ২২৫ মেগাওয়াট প্লান্ট থেকে ১২০, রূপসা ১০৫ মেগাওয়াট থেকে ১৭, ও সামিটের ১১০ মেগাওয়াট থেকে ১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে।
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











