ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১০:০৭:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

কয়েলের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের পাগলায় কয়েলের আগুনে বাবা-মেয়েসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আব্দুল আলিম, তার মেয়ে শিউলী, শিউলীর দুই মেয়ে জুথি এবং তানজিলা।

দগ্ধ শিউলির স্বামী জাকির হোসেন জানান, রাতের খাবার খেয়ে শিউলি দুই মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। তিনি পাশের ঘরে ঘুমান। ভোর পাঁটার দিকে হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। এতে তারা দগ্ধ হয়। সকালে দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেলে আনা হয়।

মশা তাড়ানোর জন্য জ্বালিয়ে রাখা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, দগ্ধদের মধ্যে শিউলীর অবস্থা বেশি গুরুতর। তার শরীরের ৯৮ ভাগ, আব্দুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং তানজিলার ২৪ ভাগ দগ্ধ হয়েছে।

-জেডসি