ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১১:৫৪:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি

খাগড়াছড়িতে বজ্রাঘাতে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৯ মে ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙায় বজ্রাঘাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে বর্ণাল ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় বৃষ্টির সময় বজ্রপাতে নিজ বাড়িতে আব্দুল খালেকের স্ত্রী আয়েশা বিবি (৫০) ও ছেলে মো. মমিন (২০) মারা যান।

এসময় আয়েশা বিবির মেয়ে আলিয়া বেগম (৩০), ছেলে আরাফাত হোসেন ও পৃথক ঘটনায় বেলতলী ইউনিয়নের খেদাছড়ার রাজিয়া খাতুন (৫৫) আহত হন।

আহতদের মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাটিরাঙ্গা থানার ওসি সামছুদ্দিন ভূঁইয়া বলেন, ভোরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহগুলো উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

-জেডসি