খাগড়াছড়ির ইউপি চেয়ারম্যানকে অপসারণ
খাগড়াছড়ি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোল্লা চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার অপসারণের বিষয়টি জানানো হয়।
এর আগে জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ দাখিলের প্রেক্ষিতে চলতি বছরের ৭ জুলাই তাকে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছিল।
জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১৪জন সদস্য জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারদের বিলের ফাইল আটকে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ আনেন।
অভিযোগের পর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগমের স্বাক্ষরে জারি করা আদেশে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
পরে তদন্তে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যুগ্ম সচিব অতুল সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত ৩০ জুলাই খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা পরিষদের সদস্য ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে। ৩১ আগস্ট অনাস্থা প্রস্তাবের ওপর তদন্ত সভা অনুষ্ঠিত হয়।
সর্বশেষ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় মঙ্গলবার (১৪ অক্টোবর) জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণের সিদ্ধান্ত জানায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়েছিল।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











