খাদ্যখাতে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে খাদ্য প্রক্রিয়াকরণে ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগ চেয়েছেন।
তিনি বলেন, ‘আমরা সব সময় প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগকে স্বাগত জানাই। তারা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগ করতে পারেন। দেশে-বিদেশে প্রক্রিয়াজাত খাদ্যের বিপুল চাহিদা রয়েছে।’ ব্রিটেনের লন্ডনস্থ টাওয়ার হ্যামলেটের স্পিকার আয়াস মিয়া আজ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
প্রবাসীদের সংগঠন এনআরবি’র চেয়ারপার্সন এস এম শেকিল চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার আরো শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশে একশ’টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশীরা এসব অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন করতে পারে।’
আয়াস মিয়া টাওয়ার হ্যামলেটের পক্ষ থেকে চতুর্থবারের মত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান।
টাওয়ার হ্যামলেটের স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়নের প্রশংসা করেন। আয়াস মিয়া প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনার নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতার সাথে সামনে এগিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল। আয়াস মিয়া বলেন, প্রবাসী বাংলাদেশীরা বিশেষ করে এখন ব্রিটেনে বসবাসরত তৃতীয় প্রজন্ম বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।
টাওয়ার হ্যামলেটের স্পিকার প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, তারা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের নামে লন্ডনে একটি সড়কের নামকরণ করবেন।
এনআরবি’র পক্ষ থেকে শেকিল চৌধুরী দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টা ও গতিশীল নেতৃত্বের জন্য তাঁকে একটি ‘সম্মাননা ফলক’ প্রদান করেন।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











