খাদ্যে ভেজাল দিলেই ঈদ কাটবে কারাগারে: সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩১ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আপনারা এই পবিত্র মাসে কাউকে পচা-বাসি খাবার খাওয়াবেন না। যদি এমন করেন তাহলে ঈদের মতো আনন্দের দিনটি আপনাদের কারাগারে কাটাতে হবে বললেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সাঈদ খোকন বলেন, রমজানজুড়ে সিটি কর্পোরেশনের পাঁচটি টিম ইফতার তৈরির প্রতিষ্ঠান রেস্টুরেন্টে অভিযান চালাবে। অভিযানে যদি কেউ রোজাদারদের পচা-বাসি এবং ভেজাল মিশ্রিত খাবার বিক্রি করছেন- এমন প্রমাণ মেলে তাহলে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র বলেন, আপনারা এই পবিত্র মাসে কাউকে পচা-বাসি খাবার খাওয়াবেন না। যদি এমন করেন তাহলে ঈদের মতো আনন্দের দিনটি আপনাদের কারাগারে কাটাতে হতে পারে।
তিনি বলেন, ইফতার ও সেহরির খাবারের মান নিয়ন্ত্রণে বাজারে পাঁচটি মনিটরিং টিম কাজ করবে। এই টিমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নিরাপদ খাদ্য অধিদফতর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধিরা থাকবেন।
তিনি বলেন, এই টিমের সদস্যরা নিশ্চিত করবেন যাতে কেউ ভেজাল পচা-বাসি খাবার না বিক্রি করতে পারে। কেউ যদি এমন খাবার বিক্রি করেন তাকে শনাক্ত করে জেল-জরিমানা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া কেউ যাতে মূল্য বেশি না নিতে পারে সেজন্য এই মনিটরিং কমিটি কাজ করবে। আজ থেকে এ কার্যক্রমের সূচনা হলো।
-জেডসি
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ











