ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ৮:২৭:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

খামোশ বললেই মানুষ চুপ হবে না: কামালকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খামোশ বললেই মানুষের মুখ বন্ধ হবে না। লজ্জা কম বলেই সাংবাদিকরা প্রশ্ন করলে তারা খামোশ বলতে পারে। আজ কোথায় গেল সেই বিবেক।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীতে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির পিতা যে সংবিধান প্রণয়ন করেছিলেন তাতে যুদ্ধাপরাধীদের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার ছিল না। আজকে আমরা দেখি যারা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত তাদের পরিবারের সদস্যদের বিএনপিসহ যে ঐক্য করা হয়েছে তাতে মনোনয়ন দেয়া হয়েছে। 

তিনি বলেন, তাদের কাছে আমার প্রশ্ন। যারা এত বড় অপরাধ করল, আর যে পাকিস্তানি বাহিনীকে আমরা পরাজিত করলাম তাদের এই দোসরদের ধানের শীষে মনোনয়ন দেয়া হলো। তারা কিভাবে এই নির্বাচন করবে? এ প্রশ্নের উত্তর তারা জাতির কাছে দিতে পারবে?

শেখ হাসিনা বলেন, কোথায় গেল সেই বিবেক? রাজনীতিকে কোথায় নামিয়েছে আজ তারা? তারা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের মানুষের ভাগ্যে কি ঘটবে? 

তিনি বলেন, যাদের অপরাধ প্রমাণিত, তাদের সঙ্গে ড. কামাল, সুলতান, মান্না, কাদের সিদ্দিকী কিভাবে হাত মেলালো, সেটাই আমার প্রশ্ন।

শেখ হাসিনা বলেন, অপরাধী ছাড়া বিএনপির থেকে কি ভালো- কোনো যোগ্য লোক নেই? নাকি অপরাধ করলেই বিএনপিতে যোগ্য হওয়া যায়?

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধী, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীর স্বজনসহ বাংলা ভাই ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের মনোনয়ন দিয়েছে বিএনপি ও ঐক্যফ্রন্ট।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যুদ্ধাপরাধী, তাদের স্বজন, দুর্নীতিবাজদের স্বজনদের ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। জনগণকে এদের বিষয়ে সচেতন হতে বলবো। এ অপরাধীরা যাতে ভোট না পায়।