খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
স্বাস্থ্যকর খাবারের তালিকায় উপরের দিকে থাকে ফল। উপকারী ফলের তালিকায় আবার উপরের দিকে থাকে খেজুর। আমাদের দেশে রোজার সময় খেজুর বেশি খাওয়া হয়। মূলত সারাদিন শক্তি জোগাতেই এটি খাওয়া হয়। কিন্তু শুধু রোজায় নয়, সারা বছরই এই ফল খাওয়া যেতে পারে। কারণ খেজুর খাওয়ার রয়েছে অনেক উপকারিতা। খেজুরে থাকে প্রাকৃতিক মিষ্টি যা চিনির স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।
খেজুরের পুষ্টি
খেজুরে থাকে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন পুষ্টি উপাদান। এই ফলের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। খেজুর খেলে পাওয়া যায় অনেক উপকার। এটি আপনার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতেও কাজ করবে।
খেজুর খাওয়ার উপকারিতা
* কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে
* হার্টের স্বাস্থ্য উন্নত করে
* কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে
* হাড় ভালো রাখে
* রক্তচাপ নিয়ন্ত্রণ করে
* ক্লান্তি দূর করে
* রক্তস্বল্পতা দূর করে
* প্রদাহ প্রতিরোধ করে।
খেজুর খাওয়ার সেরা সময় কখন
* সকালে খালি পেটে খান।
* দুপুরে খাওয়ার আগে।
* যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে।
* ঘুমাতে যাওয়ার আগে ঘি দিয়ে (ওজন বাড়াতে চাইলে)।
প্রতিদিন কতগুলো খেজুর খেতে পারবেন
কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ভালো নয়। এতে অনেক উপকারী খাবারও ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই খেজুর খাওয়ার ক্ষেত্রেও পরিমাপ জেনে রাখা উচিত। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন দুই-তিনটি খেজুর খেলেই তা যথেষ্ট। তবে যারা ওজন বাড়াতে চান তারা প্রতিদিন চারটি করে খেজুর খেতে পারেন।
ভিজিয়ে খেজুর খাওয়ার উপকারিতা
খেজুর ভিজিয়ে খেলে মিলবে আরও অনেক বেশি উপকার। এই ফল ভিজিয়ে রাখলে তাতে থাকা ট্যানিন বা ফাইটিক অ্যাসিড দূর হয়। ভিজিয়ে রাখলে খেজুর সহজে হজমযোগ্য হয়। খেজুরের আসল স্বাদ ও পুষ্টি পেতে চাইলে সেগুলো আগের রাতেই ভিজিয়ে রাখুন। এরপর সকালে খালি পেটে খান। আট-দশ ঘণ্টা ভিজিয়ে রেখে খেজুর খেলে মিলবে অনেক পুষ্টি।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



