ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৩:৩৩:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

খালেদা জিয়ার জামিনের শুনানি শেষ, আদেশ কাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৪৬ পিএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকাের্টের দেয়া জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের উপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ আগামীকাল সোমবার দেয়া হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে আজ রোববার এ শুনানি অনুষ্ঠিত হয়।


দুদকের পক্ষে খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। এটর্নি বলেন, খালেদা জিয়াকে জামিন দেয়া হলে মূল আপিলের আর কখনো শুনানি হবেনা। হাইকোর্ট চারমাসের মধ্যে পেপারবুক করার নির্দেশ দিয়েছ। আপিল বিভাগ সেটি কমিয়ে দুই মাস করে দিতে পারে। পেপারবুক প্রস্তুত হলেই মূল আপিলের শুনানি করতে হবে। দুদক ও রাষ্ট্রপক্ষের বক্তব্যের পর খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ শুনানি শুরু করেন।


গত সোমবার হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয়। পরে দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন রবিবার পর্যন্ত স্থগিত করে দেয় আপিল বিভাগ। একইসঙ্গে ওইদিন লিভ টু আপিলের ওপর শুনানির জন্য দিন ধার্য করে দেয় আদালত।

লিভ টু আপিলে দুদক ও রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেয়া জামিন আদেশ বাতিল চেয়েছে। পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের ওপর দেয়া স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫। গত ৮ ফেব্রুয়ারি দেয়া ওই রায়ের পর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন।