ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৮:৫৬:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

খালেদার ১১ মামলার হাজিরা ১৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরার দিন ১৫ অক্টোবর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা দেয়ার দিন ধার্য ছিল। অধিকাংশ মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে বলে সময়ের আবেদন দাখিল করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নাল আবেদীন মেজবা ও জিয়া উদ্দিন জিয়া।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক হাফিজুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করে হাজিরার জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেন।

খালেদার বিরুদ্ধে ১১ মামলা হচ্ছে - দারুসসালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।

আজ ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।