খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের ‘নিবিড় পর্যবেক্ষণে’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। আরও দুয়েকদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।
বৃহস্পতিবার (১৫ জুন) বৈঠক করে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনকে আরও কয়েকদিন হাসপাতালে রেখে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে।
মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, বোর্ড বেগম খালেদা জিয়ার পরিস্থিতি পর্যালোচনা করছে। তার থরো চেক আপের (পুরো বডি) রেজাল্ট এসেছে। রেজাল্টে তেমন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আজ আরও কয়েকটি টেস্ট করানোর কথা রয়েছে। পুরনো জটিলতাগুলো কোন পর্যায়ে আছে তা নির্ণয়েরজন্য বেশ কিছু পরীক্ষা করতে হচ্ছে বলে জানান এই চিকিৎসক।
গত বুধবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ভর্তি যেদিন হয়েছিলেন, ওদিনের তুলনায় উনার শারিরীর অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে। বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক উনার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় যেসব চিকিৎসা দরকার হচ্ছে সেটা উনারা ব্যবস্থা করছেন টাইম-টু-টাইম উনার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত সোমবার রাত দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
জাহিদ হোসেন বলেন, গত মঙ্গলবার রাতে চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রীকে দেখেন এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে ব্যবস্থাপত্র দেন। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, বর্তমানে যে চিকিৎসা চলছে, সেটাই চলবে। নতুন কিছু ওষুধ তারা যোগ করেছেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




