ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২৩:৪৫:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে

আদালত প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৩৫ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার

খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চালানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা আবেদন উচ্চ আদালতে খারিজ হয়ে গেছে।

 

আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চ রোববার খালেদার রিভিশন আবেদনটি সরাসরি খারিজ করে দেয়। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

 

হাই কোর্টের আজকের আদেশের ফলে খালেদা জিয়ার অনুপস্থিতিতে এ মামলার বিচার শেষ করতে কোনো আইনি বাধা থাকল না বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।

 

এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান গত ২০ সেপ্টেম্বর এক আদেশে বলেন, খালেদা জিয়া যেহেতু ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির হচ্ছেন না, সেহেতু তার অনুপস্থিতিতেই এ মামলার বিচার কাজ চলবে। ওই আদেশের বিরুদ্ধেই হাই কোর্টে রিভিশন আবেদনটি করেছিলেন খালেদা জিয়া।

 

গত ১০ অক্টোবর আবেদনটির ওপর শুনানি হয়। আদালত আজ আদেশে আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন তার মানে হল, খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার চলবে।