ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৮:৫৭:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

খালেদা জিয়ার দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর

আপডেট: ১২:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার

Captureস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিধি বহির্ভূতভাবে সাক্ষ্যগ্রহণের অভিযোগ তুলে আদালতে প্রতিবাদ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। তারা বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন। আসামিপক্ষের আইনজীবীদের দালিলিক ও মৌখিক যুক্তির পরিপ্রেক্ষিতে বিচারক রেকর্ডকৃত সাক্ষ্যের বিতর্কিত অংশ প্রত্যাহার করলেও পরে এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি দুদকের আইনজীবীরা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকালে বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৩ জন সাক্ষীকে জেরা করেন বেগম জিয়াসহ অন্য দুই আসামির আইনজীবীরা। এরপর এ মামলার ৭ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হলে এর প্রক্রিয়া নিয়ে আপত্তি তোলেন বেগম জিয়ার আইনজীবীরা। এ নিয়ে প্রায় ঘণ্টা খানেক যুক্তিতর্ক শেষে বিষয়টির সুরাহা করেন বিচারক আবু আহমদ জমাদার। পরে এ নিয়ে গণমাধ্যমের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বেগম জিয়ার আইনজীবীরা। তবে সাক্ষ্যগ্রহণ নিয়ে সৃষ্ট বিতর্ক ও বেগম জিয়ার আইনজীবীদের মন্তব্যের কোনো জবাব দেননি দুদকের আইনজীবীরা। আগামী ১৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ও শুনানির দিন ধার্য করেন আদালত। তারিখ নির্ধারণ নিয়েও বাদী ও বিবাদীপক্ষের রয়েছে ভিন্ন মত। দুর্নীতির দুই মামলায় ৭৫ কার্যদিবসের মধ্যে এ নিয়ে মোট ১৩ বার আদালতে হাজিরা দিলেন বেগম খালেদা জিয়া।

এই বিভাগের জনপ্রিয়