ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১২:৩৩:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

খালেদা জিয়ার দুর্নীতি মামলার শুনানি আবারও পেছাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও মুলতুবি করেছেন আদালত।

রোববার (২৫ সেপ্টম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আলী হুসাইন আগামী বছরের ২৩ জানুয়ারি মামলার নতুন তারিখ নির্ধারণ করেন।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন কারণে এ নিয়ে ৪১ বারের মতো শুনানির তারিখ পেছাল বলে আদালত সূত্রে জানা যায়।

শুনানির সময় বিএনপি নেতা ড. খোন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরীসহ পাঁচ আসামি আজ আদালতে উপস্থিত ছিলেন। আরেক আসামি মো. সিরাজুল ইসলাম পলাতক রয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) সর্বোচ্চ দরদাতাকে দেওয়া বড়পুকুরিয়া কয়লাখনি চুক্তিতে ১৫৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও তার সাবেক মন্ত্রিসভার ১০ জনসহ ১৬ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি করা হয়েছিল।