ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১:০১:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার শুনানি আবারও পেছাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ৮ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে করা ১১ মামলার শুনানি আবারও পিছিয়েছে।

আদালত শুনানির নতুন দিন ধার্য করেছেন আগামী ২০ সেপ্টেম্বর। রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ বুধবার এ আদেশ দেন।

এ দিন মামলার শুনানির জন্য দিন ধার্য ছিলো। কিন্তু খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম উচ্চ আদালতে স্থগিত থাকায় ফের সময় চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সময় মঞ্জুর করে পরবর্তী দিন নির্ধারণ করেন।

খালেদা জিয়া এই সব মামলায় জামিনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি তাপস কুমার পাল। মামলাগুলোর মধ্যে রয়েছে নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় করা আটটি ও যাত্রাবাড়ী থানায় করা দুটি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা একটি মামলা। হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে এ সব মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।