খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে শনিবার সন্ধ্যায় এ কথা জানান তিনি।
এরমধ্যে বেগম খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হয়েছে কি না- জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, না, এরমধ্যে রক্তক্ষরণ হয়নি।
কেন খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে। তার উৎস খুঁজতে বিদেশ থেকে ক্যামেরাযুক্ত ক্যাপসুল আনা হয়েছে। এটি সেবন করিয়ে পরিপাকতন্ত্রের প্রকৃত রোগ নির্ণয়ের চেষ্টা করা হবে। চিকিৎসকরা এটাকে বলছেন, ক্যাপসুল এন্ডোস্কপি। এবিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এটা সেবন করানো হয়েছে। হয়তো দুই-একদিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাজা হলে কারাগারে যান খালেদা জিয়া। এরপর দেশে করোনা মহামারী শুরু হলে খালেদা জিয়ার পরিবারের আবেদনে তাকে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এতে শর্ত ছিল যে, তাকে দেশেই থাকতে হবে।
বিএনপি চেয়ারপারসন কারাগার থেকে বেরিয়ে গুলশানের বাসা ফিরোজায় ওঠেন। পরে করোনায় আক্রান্ত হলে চলতি বছরের প্রায় দুই মাস হাসাপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরপরে চার মাসের মাথায় আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন খালেদা জিয়া। ওই সময় ২৬ দিন হাসপাতালে কাটিয়ে বাসায় ফেরার ৫ দিন পর আবারও গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বর্তমানে হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। তিনি ডায়াবেটিস, আর্থ্রাইটিস, ফুসফুস, কিডনি এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এছাড়া বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত বলেও জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত হাসপাতালের মেডিকেল বোর্ড।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




