ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২০:৫৭:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

খালেদা জিয়ার ১১ মামলায় হাজিরা ২৩ জানুয়ারি 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ দিন ধার্য করেন।

আজ মামলাগুলোতে খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু হাইকোর্ট খালেদা জিয়ার পক্ষে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে সময় আবেদন করেন তার আইনজীবী। আদালত তা মঞ্জুর করে ২৩ জানুয়ারি হাজিরার নতুন তারিখ নির্ধারণ করেন।

১১ মামলার মধ্যে দারুস সালাম থানায় আট ও যাত্রাবাড়ী থানায় দুটি নাশকতার মামলার বাদি পুলিশ। এ ছাড়া রাষ্ট্রদ্রোহের একটি মামলা করেন এক ব্যক্তি। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মামলাটি করা হয়।

১১টি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য শুনানির দিন এবং ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।