ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৩:১১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

খালেদা জিয়া অসুস্থ, আদালতে হাজির করা হয়নি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৫১ পিএম, ১০ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির করা হয়নি। তবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়াসহ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সব আসামিকে জামিন দিয়েছেন আদালত। ওই দিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

শুনানির শুরুতে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, ‘আজ মামলাটির অন্য আসামিদের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। অসুস্থতাজনিত কারণে খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। তাই একটা তারিখ রাখেন তাঁকে আদালতে উপস্থিত করার জন্য।’

অন্যদিকে খালেদা জিয়ার জামিন বৃদ্ধির আবেদন করে আইনজীবী আবদুর রেজাক খান বলেন, তিনি (খালেদা জিয়া) এ মামলায় আজ পর্যন্ত জামিনে রয়েছেন। তাই তার জামিন বৃদ্ধি করা হোক। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২২ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়ার জামিন বৃদ্ধি করেন।

শুনানি শেষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘আজ খালেদা জিয়াকে হাজির করা হয়নি। প্রয়োজনে ২২ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি অনুষ্ঠিত হবে।’

খালেদা জিয়ার পক্ষে ছিলেন আবদুর রেজাক খান, সানা উল্লাহ মিয়া, আমিনুল ইসলাম, মাসুদ আহমেদ তালুকদার, আখতারুজ্জামান, অ্যাডভোকেট হেলেন আক্তার। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

এর আগে গত এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজকের দিন পর্যন্ত জামিন বর্ধিত করেছিলেন আদালত। গত ২৮ মার্চ সর্বশেষ শুনানিতে তাঁকে আদালতে হাজির করার কথা থাকলেও বিশেষ কারণে তাঁকে হাজির করা হয়নি বলে জানিয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।