ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:১২:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

খালেদা জিয়া-মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৯ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন  দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শনিবার (৭ জুলাই) সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে বিএনপির মিডিয়া সেল বলছে, দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে বিএনপি মহাসচিব সেখানে গিয়েছিলেন।
সূত্র জানায়, সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান। সেখানে তিনি ঘণ্টাব্যাপী অবস্থান করেন ও রাজনীতির চলমান সার্বিক বিষয়ে দলীয়প্রধানকে জানান।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মহাসচিবের বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ নিতে মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সেখানে গিয়েছিলেন।//এস//