ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৪:০১:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নির্বাচন করতে পারবেন না, তবে রাজনীতি করতে পারবেন।
বৃহস্পতিবার (২৩) রাজধানীর বিজ মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দুটি শর্তে বেগম জিয়াকে মুক্তি দেয়া হয়। একটি হলো বাসায় থেকে চিকিৎসা নেবেন। আরেকটি হলো দেশের বাইরে যেতে পারবেন না। তবে রাজনীতি করতে পারবেন না এমন কোনো শর্ত ছিল না।’

খালেদা জিয়া তার দলীয় কার্যালয়ে গিয়ে অফিস করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‍‍`সেটা উনার বিষয়, আমি উনাকে কী পরামর্শ দেব।‍‍

‘আইনি পরামর্শ প্রয়োজন হলে উনাদের আইনজীবীদের কাজে লাগাতে পারে। নাহলে আমার কাছে চিঠি লিখুক।’ আনিসুল হক বলেন, আমাদের ওপর কোনো আন্তর্জাতিক চাপ নেই।