খাশোগি হত্যায় সব তথ্য পায়নি জাতিসংঘ তদন্ত কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সব তথ্য এখনও হাতে পাননি বলে জানিয়ে জাতিসংঘের তদন্তকারী অ্যাজেন্স ক্লামারড বলেছেন, এ সংক্রান্ত যেসব তথ্য চেয়েছিলেন, এখনও সব তথ্য হাতে পাননি। তবে একটি সফল তদন্ত পরিচালনায় সক্ষম হবেন বলে তিনি আশাবাদী।
তুরস্কে সপ্তাহব্যাপী মিশনে থাকা জাতিসংঘের এ বিশেষ দূত বৃহ্স্পতিবার বলেন, সরকারি মন্ত্রীদের সঙ্গে আঙ্কারা ও ইস্তানবুলে তিনি বৈঠক করেছেন। এ ছাড়া তুরস্কের গোয়েন্দা কর্মকর্তা ও সরকারি কৌঁসুলিদের সঙ্গেও বসেন তিনি।
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে আর ফিরে আসেননি ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি। তার নিখোঁজের খবর অস্বীকার ও পরস্পরবিরোধী বক্তব্য দেয়ার পর অবশেষে সৌদি শিকার করেছেন, নীতিহীন এক অভিযানে তিনি নিহত হয়েছেন।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বিশ্বাস, সৌদি আরবের কার্যত নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করা হয়েছিল।
তবে রিয়াদ সবসময় বলে আসছে, এ হত্যাকাণ্ড সম্পর্কে সৌদি যুবরাজ আগে থেকে জানতেন না।
জাতিসংঘের তদন্ত কর্মকর্তা বলেন, এখানে আমাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। তবে সব তথ্য হাতে না পাওয়ায় এক ধরনের হতাশা কাজ করছে। এ সম্পর্কিত তথ্য চেয়ে আমরা অনুরোধ করেছি।
তিনি বলেন, আমরা আশাবাদী যে কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি রাখতে পারবেন এবং এ সংক্রান্ত পুলিশি তদন্তের তথ্য আমাদের হস্তান্তর করবেন।
জেডসি
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি











