খাসিয়া নারীরাই পরিবারের প্রধান
ইসমাইল মাহমুদ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
আমাদের দেশে যে সব আদিবাসী সম্প্রদায় রয়েছে তার মধ্যে অন্যতম খাসিয়া সম্প্রদায়। সিলেট অঞ্চলেই মূলত খাসিয়াদের বাস। গভীর অরণ্যে পান চাষ করে খাসিয়ারা জীবিকা নির্বাহ করে থাকে। বিশেষ করে ভারতীয় সীমান্ত সংলগ্ন গভীর অরণ্যই খাসিয়াদের আবাসের জন্য পছন্দনীয় স্থান। খাসিয়ারা মূলত মাতৃতান্ত্রিক সম্প্রদায়। এদের পরিবারের সবকিছু নিয়ন্ত্রণ করেন নারীরা। নারীরা কনে যাত্রী নিয়ে বিয়ে করে বর নিয়ে আসেন নিজ নিজ পান পুঞ্জিতে। এ কারণে কোনো খাসিয়া পরিবারে তিন ভাই থাকলে বিয়ে করে তিন পুঞ্জিতে চলে যান। আর নারীরা নিজেদের বাড়িতেই পিতা মাতার সঙ্গে স্বামী-সন্তানসহ বসবাস করে থাকেন। এদের পরিবারে নারীদের ভূমিকাই মুখ্য।
বাংলাদেশের সিলেট অঞ্চল ও ভারতের আসামে খাসিয়া জনগোষ্ঠী বাস করে। সিলেট অঞ্চলের খাসিয়ারা সিনতেং গোত্রভুক্ত জাতি। সিলেট অঞ্চলের খাসিয়ারা কৃষিজীবী। তারা মাতৃপ্রধান পরিবারে বসবাস করে। খাসিয়াদের উত্পাদিত পান বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। খাসিয়ারা অনেক সংকটের মাঝেও অত্যন্ত শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে সমাদৃত। তাদের নিজস্ব নিয়ম-কানুন রয়েছে। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পরিচালিত খাসিয়াদের কোনো পুরুষ সম্পত্তির মালিক হন না। স্থাবর-অস্থাবর সব সম্পদের মালিক হন নারীরা। পুরুষদের বিয়ে হলে তারা গিয়ে ওঠেন শ্বশুরবাড়ি অর্থাত্ স্ত্রীর বাড়িতে। তারা বাড়ির কাজে ও পানের জুমে কাজ করে পরিবারকে সহায়তা করেন। স্ত্রীর বাড়িতে পুরুষরা কাটিয়ে দেন জীবনের বাকি দিনগুলো।
খাসিয়া সমাজ ব্যবস্থায় মেয়েদের অর্থাত্ নারীদের রয়েছে বিশেষ সম্মান ও আলাদা মর্যাদা। খাসিয়াদের মধ্যে প্রবাদ রয়েছে ‘লংজেইদ না কিন থেই’ অর্থাত্ নারীদের হাতে মানব জাতির উত্পত্তি। মেয়েরা ধন সম্পত্তির উত্তরাধিকারী। পরিবারের সর্বকনিষ্ঠ মেয়ের ধন সম্পদে বেশি প্রাধান্য থাকে। বংশ পরিচয় দেয়া হয় মায়ের বংশানুক্রমে। খাসিয়া সম্প্রদায়ে ছেলেমেয়েদের অবাধ মেলামেশার সুযোগ থাকায় তাদের অধিকাংশ বিয়ে হয় প্রেম-ভালোবাসার মাধ্যমে। স্বগোত্রে বিয়ে খাসিয়া সমাজে সম্পূর্ণ নিষিদ্ধ। বিয়ের পর স্বামী-স্ত্রী মেয়ের বাড়িতে যৌথ পরিবারে কমপক্ষে পাঁচ বছর থাকতে হয়। পরে প্রয়োজনে তারা আলাদা বসবাস করতে পারেন। খাসিয়া নারীরা সাধারণত পুরুষদের তুলনায় অধিক পরিশ্রমি হয়ে থাকেন। খাসিয়াদের বিয়ে ও পূজানুষ্ঠানে নাচ-গানের আয়োজন হয়ে থাকে। এতে সাধারণত খাসিয়া নারীরাই অংশ নেন। খাসিয়ারা সাধারণত খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও তারা প্রকৃতি পূজারি। তারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন। তাদের বিশ্বাস ‘উব্লাই নাথউ’-ই পৃথিবী সৃষ্টিকারী আদি দেবতা। খাসিয়াদের সাংস্কৃতিক ঐতিহ্য খুবই সমৃদ্ধ। তাদের সাংস্কৃতিক ঐতিহ্যজুড়েও রয়েছেন নারী সমাজ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







