ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২২:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

খিলক্ষেতে শিশুসহ ২৩ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১০ মে ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থেকে শিশুসহ ২৩ রোহিঙ্গাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার ভোররাতে মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় ওই বাসার মালিকের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

খিলক্ষেত থানার ওসি মুস্তাজিরুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে ডিবির একটি টিম মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুসহ ২৩ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার মালিকের ছেলেকেও আটক করা হয়েছে। আটক সবাইকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।

ডিবির এ অভিযানে খিলক্ষেত থানা পুলিশও অংশ নিয়েছিল বলে জানান ওসি।

-জেডসি