ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৯:৫৩:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

খুদে খেলোয়াড়দের প্রধানমন্ত্রী: বাংলাদেশ তাকিয়ে তোমাদের দিকে

সিলেট প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২ মে ২০২৬ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

খুদে ক্রীড়াবিদদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে হবে। তিনি বলেন, “তোমরা একেকজন বাংলাদেশের দূত। তোমাদের দিকেই তাকিয়ে আছে দেশ।”

আজ শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিযোগিতা থেকে ভবিষ্যতের আন্তর্জাতিক মানের খেলোয়াড়, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী ও রাষ্ট্রনেতা তৈরি হবে। এজন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর লোগো ও ট্রফির মোড়ক উন্মোচন করেন।

১৯৭৬ সালে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে যাত্রা শুরু করা ‘নতুন কুঁড়ি’ এবার নতুন রূপে মাঠের খেলায় ফিরেছে। বিকেল ৫টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামের খুদে ক্রীড়াবিদরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকার বাইরে সিলেট থেকে এই আয়োজন শুরু হয়েছে।

১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের নিয়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্ট—এই ৮টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

স্বল্প সময়ে সারা দেশ থেকে ১ লাখ ৬৭ হাজার ৬৯৩ জন প্রতিযোগী নিবন্ধন করেছে। এর মধ্যে ছেলে ১ লাখ ২০ হাজার ৯৪৯ এবং মেয়ে ৪৬ হাজার ৭৪৪ জন। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ঢাকা অঞ্চলে।