ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৩:০৪:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

খুনিরা যত ক্ষমতাধরই হোক, তাদের বিচার হবেই : মতিয়া চৌধুরী

আপডেট: ০১:২৮ পিএম, ২৭ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

2015-08-27_6_26313 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  ঢাকা : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারী, শিশু রাসেলসহ দেশের অন্যান্য মানুষ হত্যাকারী খুনিরা যত ক্ষমতাধরই হোক, তাদের বিচার হবে। তবেই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে ‘শেখ রাসেল দাবা ক্লাব’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মতিয়া চৌধুরী বিশ্ববিবেকের উদ্দেশ্যে বলেন, ’৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারসহ শেখ ফজলুল হক মনি ও আব্দুর রব সেরনিয়াবাতের তিনটি পরিবারের সকলকে নির্বিচারে হত্যা করেছিল খুনিরা। সেরনিয়াবাতের নাতি সুকান্ত ও বাবুর মত শিশুরাও ছিল। এদেরকে যখন হত্যা করা হলো, তখন তো মানবাধিকারের কথা কেউ বলেননি। যুদ্ধাপরাধীদের আশ্রয় ও প্রশ্রয় দেয়া দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আজ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যা করা করে কেউ যদি বাংলাদেশে আশ্রয় নিতেন, তাহলে তারা আমাদের ছাড় দিতেন না। এসময় তিনি যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে বঙ্গবন্ধুর হত্যাকারী খুনীদের দেশে ফিরিয়ে দেয়ার আহবান জানান। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্রের জন্য জীবনের ঝুঁকি নিয়ে সপরিবারে দেশে এসেছেন উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন,শেখ হাসিনা শুধু তার পরিবারের হত্যাকারীদের বিচারই করেননি, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্ক মুক্ত করেছেন। শেখ রাসেল দাবা ক্লাব সভাপতি কে এম শহিদউল্ল্যার সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা.সিরাজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ডা. রুবাইয়াত ইসলাম, শেখ রাসেল চেস ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সাজু ও জাতীয় দাবা ফেডারেশনের সাধারণ সম্পাক গাজী সাইফুল তারেক ।

এই বিভাগের জনপ্রিয়