খুলনায় অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৩৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার
খুলনা জেলায় অগ্নিদগ্ধ হয়ে শান্তা দাস (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে তার স্বজনদের দাবি করছেন তিনি আত্মহত্যা করেছেন। শনিবার বিকেলে রূপসা উপজেলার কিসমত খুলনা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর স্বামী কৃষ্ণপদ দাস পূর্ব রূপসা বাজারের ব্যবসায়ী।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ভাত খাওয়ার পর থালা-বাসন পরিষ্কার করতে যায় শান্তা। আধা ঘণ্টা পর বাড়ির থেকে প্রায় ১০০ গজ দূরে বাঁশবাগানে শান্তার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে যায়। সেখানে তারা শান্তার শরীরজুড়ে আগুন জ্বলতে দেখেন। আগুন নেভানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই শান্তার মৃত্যু হয়।
শান্তার স্বামী কৃষ্ণপদ দাস জানান, বিয়ের তিন বছর পর থেকে তার স্ত্রীর মানসিক রোগ দেখা দেয়। তার চিকিৎসা করানো হয়েছে। তাদের মধ্যে কোনো কলহ ছিল না।
শান্তার ভাই পল্লভ কুমার হালদার বলেন, তার দিদি মানসিক রোগে ভুগছিলেন। খবর পেয়ে তিনি দিদির শ্বশুর বাড়িতে এসে জানতে পারেন শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে সে আত্মহত্যা করেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গায়ে আগুন দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে গায়ে কেরোসিন ঢালার আলামত পাওয়া গেছে। তাছাড়া তিনি মানসিক রোগে ভুগছিলেন বলেও এলাকাবাসী জানিয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











