ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১০:৩৯:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব

খুলনায় ইজি বাইকে ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:২১ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৫ বুধবার

চলন্ত ইজি বাইকে ওড়না পেঁচিয়ে খুলনার সোনাডাঙ্গা এলাকায় ফারহানা আক্তার নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার উইমেননিউজকে জানায়, মায়ের সাথে ইজি বাইকে করে শিক্ষকের বাসায় পড়তে যাচ্ছিলো ফারহানা। এ সময় ফারহানার পড়নে থাকা ওড়না চলন্ত ইজি বাইকের চাকায় পেঁচিয়ে গেলে, তার গলায় ফাঁস লাগে। পরে গুরুতর আহত অবস্থায় ফারহানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। ফারহানা শহরের সৃষ্টি সেন্ট্রাল স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।