খুলনায় বিড়ালপ্রেমীদের মিলনমেলা
খুলনা প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ পিএম, ৩০ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
‘কানিভা পেটস্টিভ্যাল খুলনা-২০২৫’ মাতিয়েছে দেশি-বিদেশি ৮০টি বিড়াল। দেশি, পার্সিয়ান, ব্রিটিশ শর্ট হেয়ার, স্কটিশ, বেঙ্গল, মিক্সডসহ আরও বিভিন্ন জাতের বিড়াল নিয়ে ক্যাট শোতে অংশ নেন বিড়ালপ্রেমীরা।
খুলনার বিজয়গাথা কমিউনিটি সেন্টারে শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ক্যাট শোতে বিড়ালের মিলনমেলায় পরিণত হয়। কানিভা বাংলাদেশ ও থ্রিএস ইমপেক্স বাংলাদেশ এই ক্যাট শোর আয়োজন করে। পেটস্টিভ্যাল ঘিরে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. এবি এম জাকির হোসেন।
আয়োজক কানিভা আন্তর্জাতিক পোষা প্রাণীর খাবারের কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার মো. দীন ইসলাম আমির বলেন, বিড়াল নিয়ে এমন আয়োজন করতে পেরে আমরা খুব খুশি। প্রতি বছরই তাই এই আয়োজনটি করতে চাই। পোষা প্রাণীর অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি, প্রাণীরা যে পরিবেশের অংশ, সে বিষয়ে আলোচনার প্রসার, মানসম্মত পুষ্টি ও সঠিক ডায়েট সম্পর্কে তথ্য শেয়ার এবং খুলনার পেট-প্যারেন্টদের জন্য একটি আন্তরিক মিলনমেলার পরিবেশ তৈরি করা এ ইভেন্টের মূল উদ্দেশ্য।
ক্যাট শোতে অংশগ্রহণ করা খাদিজা আলম নামে একজন বলেন, সুইট-লুনা পরিবার থেকে আদরের পিওর পার্সিয়ান ব্রিড এর বিড়াল নিয়ে অংশগ্রহণ করেছি। এখানে আরও রয়েছে দেশি-বিদেশি বিড়াল মিক্সড ব্রিড এর বিড়াল-কালিকো, টাবি, পার্সিয়ান ইত্যাদি।
জান্নাত আরা জেরিন ও আদিবা নামে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বলেন, ক্যাট শোতে এসে ভীষণ ভালো লাগছে। এ ধরনের আয়োজন খুলনায় যেন প্রতিবছর হয় সে দাবি জানান তারা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











