খেলার মাঠে নারী ক্রিকেটারকে বিয়ের প্রস্তাব
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
আচমকাই মাঠে প্রবেশ করে প্রাথমিকভাবে গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেন টেইলার ম্যাকেচনি। এরপর সামনেই বসে পড়েন হাঁটু গেড়ে। বাকিটা বুঝে নিতে বাকি থাকে না সতীর্থদের। বিগ ব্যাশের ম্যাচ শেষে মাঠেই এভাবে বয়ফ্রেন্ডের চমকপ্রদ বিয়ের প্রস্তাব পেলেন অ্যাডিলেড স্ট্রাইকার্স স্পিনার অ্যামান্ডা ওয়েলিংটন। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ছড়িয়ে পড়ে হট কেকের মতো।
নারীদের বিগ ব্যাশ লিগে শনিবার অ্যাডিলেড স্ট্রাইকার্স মুখোমুখি হয়েছিল মেলবোর্ন রেনিগেডসের। ম্যাচে ৬ উইকেটে জয় পাওয়ার পর মাঠে সতীর্থদের সঙ্গে ভিকট্রি সেলিব্রেশনে মেতেছিলেন অ্যামান্ডা ওয়েলিংটনও। হঠাৎই মাঠে প্রবেশ করে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সেই ভিকট্রি সেলিব্রেশনের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিলেন অ্যামান্ডার বয়ফ্রেন্ড টেইলার। সতীর্থদের সামনেই হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে আংটি পরিয়ে দেন তিনি।
এরপর অ্যামান্ডাকে আলিঙ্গন করে তাকে চুম্বন করেন টেইলার। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয় মাঠে উপস্থিত চিত্রসাংবাদিকদের ক্যামেরায়। অফিসিয়াল টুইটার পেজে ঘটনাটির ভিডিও পোস্ট করে অ্যামান্ডা ও তার বয়ফ্রেন্ডকে শুভেচ্ছা জানিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।
বয়ফ্রেন্ডের এমন কাণ্ডকারখানায় আপ্লুত ২২ বছরের অ্যামান্ডা জানান, সতীর্থরা পিছন থেকে সমানে উৎসাহ জুগিয়ে যাচ্ছিল। অজি লেগ-স্পিনারের কথায়, ‘আমি যখন টেইলারকে মাঠে প্রবেশ করতে দেখি তখন জানতাম না কী ঘটতে চলেছে। তবে যা ঘটেছে সেজন্য আমি ভীষণই খুশি। আমি এখনও ঘটনার কথা ভেবে কাঁপছি।’
উল্লেখ্য, ২০১৬ জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল অ্যামান্ডা জেড ওয়েলিংটনের। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৮টি টি-২০, ১২টি ওয়ান-ডে ও ১টি টেস্ট খেলেছেন এই নারী ক্রিকেটার।
নারীদের বিগ ব্যাশ টুর্নামেন্টে মৌসুমের প্রথম ম্যাচে এদিন মেলবোর্ন রেনিগেডসকে ৬ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নিল অ্যাডিলেড স্ট্রাইকার্স। কারেন রল্টন ওভালে এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে মেলবোর্ন। জবাবে ব্যাট করতে নেমে সোফি ডিভাইনের অপরাজিত ৭২ রানে ভর করে ২৮ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় অ্যাডিলেড। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও মূল্যবান ২১ রানের অবদান রাখেন স্টেফানি টেলর। সূত্র: ইন্ডিয়া টুডে
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




