খেলায় ফিরছেন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন বার্তোলি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:১০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
আবারো খেলায় ফিরছেন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন মারিয়ন বার্তোলি। টুইটারে এক ভিডিও পোস্টের মাধ্যমে পেশাদার টেনিসে ফিরে আসার ঘোষণা দিয়েছেন সাবেক এই খেলোয়াড়।
৩৩ বছর বয়সী এই তারকা ২০১৩ সালে উইম্বলডন জয়ের পরপরই অবসরের ঘোষণা দেন। এই শিরোপা জয়ের মাধ্যমে ক্যারিয়ারে তার দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হয়।
ফিরে আসা প্রসঙ্গে বার্তোলি বলেছেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। এখনো আমার সামনে অনেক দিন বাকি রয়েছে, যে দিনগুলোতে আমাকে কঠোর পরিশ্রম করে কোর্টে ফিরতে হবে। আবারো কোর্টে ফেরার জন্য সত্যিকার অর্থেই আমি মুখিয়ে আছি। বিশেষ করে আমার হোম গ্রাউন্ড রোলা গ্যাঁরোতে ফিরতে চাই। এছাড়াও ফেড কাপ ও উইম্বলডনও আমার লক্ষ্য।’
তারকা এই ফ্রেঞ্চউইম্যান আরো ইঙ্গিত দিয়েছেন মার্চে মিয়ামিতে হার্ডকোর্ট টেনিসেও তিনি খেলতে চান। ক্যারিয়ারে বার্তোলি আটটি ডব্লিউটিএ শিরোপা জিতেছেন। ২০১২ সালে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উন্নীত হয়েছিলেন।
২০১৬ সালে অজানা এক ভাইরাসে আক্রান্ত হয়ে হঠাৎ করে তার ২০ কেজি ওজন কমে যায়। ঐ বছর উইম্বলডনকে সামনে রেখে অল ইংল্যান্ড ক্লাকে একটি প্রীতি ইভেন্টে অসুস্থতার কারণে অংশ নিতে পারেননি তিনি। মাসখানেক পরে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন এই ধরনের ভাইরাস সাধারণত মানব দেহে পাওয়া যায় না।
চার বছর আগে একমাত্র ফ্রেঞ্চ খেলোয়াড় হিসেবে তিনি গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতেছিলেন। ২০০৬ সালে এমেলি মরেসমোর পরে প্রথম ফ্রেঞ্চ খেলোয়াড় হিসেবে উইম্বলডনের শিরোপা জেতার কৃতিত্বও বার্তোলির।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



