খোলা জায়গায় জীবাণুনাশক ছড়ালে কোভিড ১৯ মরে না: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রাস্তাঘাটে ছড়ানো হচ্ছে জীবাণুনাশক। কিন্তু, এই জীবাণুনাশক খোলা জায়গায় ছড়ালে তাতে কোভিড ১৯ ভাইরাস মরে না বরং জীবাণুনাশক মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, খোলা জায়গা যেমন বাজার এলাকা কিংবা রাস্তায় জীবাণুনাশক ছড়ালে তাতে কোভিড ১৯ ভাইরাসের কিছু হয় না। কারণ ধুলো ও ইঁট-পাথরে সেই জীবাণুনাশকের উপাদানগুলি নিষ্ক্রিয় হয়ে যায়।
সংস্থাটি জানায়, যদি ধুলো, ময়লা নাও থাকে, তারপরেও জীবাণুনাশকের উপাদানগুলির পক্ষে কম সময়ের মধ্যে পুরো জায়গার উপর ছড়িয়ে যাওয়া সম্ভব হয় না। ফলে তার কর্মক্ষমতা অনেক কমে যায়। বরং এই জীবাণুনাশক ছড়ানোর ফলে পশু-পাখি থেকে শুরু করে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোনো ব্যক্তির ওপর জীবাণুনাশক প্রয়োগ করা উচিত নয়। বিশেষ করে ক্লোরিন ও অন্যান্য টক্সিক রাসায়নিক উপাদান মানুষের চোখ ও ত্বকের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এই উপাদানগুলি শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করতে পারে। উপরন্তু এই জীবাণুনাশক ছড়ানোর ফলে কোনো ব্যক্তির থেকে কোভিড ১৯ ছড়ানোর সম্ভাবনা কমে না।
বাড়ির ভিতরেও জীবাণুনাশক ছড়িয়ে বিশেষ কোনো লাভ নেই বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জীবাণুনাশক ছড়াতেই হয়, তাহলে তার সবথেকে ভাল পদ্ধতি হল কোনো কাপড়ে নিয়ে তারপর তা দিয়ে মোছা। কারণ কাপড়ে জীবাণুনাশকের উপাদানগুলি তাড়াতাড়ি নষ্ট হয় না। ফলে তা দিয়ে কোনো কিছু মুছলে তার উপর জীবাণুনাশকের কাজ বেশি হয়।
-জেডসি
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











