ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:৪৮:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর যারা গণটিকা ক্যাম্পেইনে প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে আগামীকাল দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়ে চলবে বিকেলে ৩টা পর্যন্ত।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামসুল হক অধিদপ্তরের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সারাদেশে গণটিকাদান কর্মসূচির প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল। সেটার দ্বিতীয় রাউন্ড বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচি সারাদেশের সব জেলা, ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশন এলাকায় অনুষ্ঠিত হবে বলেও জানান ডা. শামসুল হক।

তিনি বলেন, এই টিকাদান ক্যাম্পেইনে কোনো প্রথম ডোজ টিকা দেওয়া হবে না, কেবল দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। কেন্দ্র পরিবর্তন করে কোনো টিকা দেওয়া যাবে না। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ টিকা দান কর্মসূচি চলবে। প্রয়োজন হলে বিকেল ৩টার পরও সময় বাড়িয়ে এ কর্মসূচি চলবে।