গণস্বাস্থ্য কেন্দ্রের প্লাজমা সেন্টার উদ্বোধন ১৫ আগস্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্যাথলজি বিভাগে গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার উদ্বোধন হবে ১৫ আগস্ট। উদ্বোধন করবেন দেশের মূল প্লাজমা প্রবক্তা ঢাকা মেডিকেল কলেজের হেমাটো অনকোলজিস্ট অধ্যাপক এম এ খান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ বুধবার (১২ আগস্ট) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণ করে প্লাজমা সেন্টারের উদ্বোধন করা হবে। শুরুতে প্রতিদিন ২৫ জনকে প্লাজমা দেওয়া হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দরে। সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৫০ জনকে প্লাজমা দেয়া হবে এবং অতিরিক্ত ৫০ জনকে প্যাকড সেল, প্লাটিলেট, বিভিন্ন ব্লাড ফ্যাকটারস এবং থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিনোপ্যাথির জন্য প্রয়োজনীয় রক্ত সঞ্চালনের ব্যবস্থা করা হবে।
করোনা বিজয়ীদের (কোভিড-১৯ কনভালেসেন্ট) কাছ থেকে প্লাজমা ও অন্যান্য উপাদানের জন্য রক্তদান কর্মসুচী হাতে নেওয়া হয়েছে।
আগ্রহী রক্তদাতাদের নিবন্ধনের জন্য নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ডা. গোলাম মো. কোরেশী (মোবাইল:০১৫৫২৪৬০৭৮০) বিভাগীয় প্রধান, প্যাথলজী বিভাগ, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?





