গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে এক পরিবারের ওপর নেমে এসেছে নির্মম ট্র্যাজেডি। দাদিকে কুপিয়ে হত্যা করার পর তার নাতনিকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে বাড়ির পাশের একটি সরিষাখেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—একই গ্রামের নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রাতের দিকে হঠাৎ কান্না ও চিৎকারের শব্দ শুনে কয়েকজন বাড়ির বাইরে বের হন। কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা নিজ নিজ ঘরে ফিরে যান। পরদিন সকালে সুফিয়া খাতুনকে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তখন থেকেই নিখোঁজ ছিল তার নাতনি জামিলা।
পরে আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির কাছের একটি সরিষাখেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, রাতের বেলায় নাতনিকে তুলে নিতে গেলে বাধা দেন দাদি। এ সময় তাকে হত্যা করা হয়। পরে কিশোরীকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করা হয় বলে সন্দেহ করছে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনাটি ঘিরে একাধিক তদন্ত দল কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে নৃশংস এই হত্যাকাণ্ড দ্রুত উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











