ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১২:৫০:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন

গভীর রাতে মিললো শিশু তামিমের লাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:১০ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার

গভীর রাতে বাড়ির সামনে মিললো সাড়ে তিন বছরের শিশু তামিমের লাশ। রাজশাহীর গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের বাইপাস গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ আজ শুক্রবার সকালে ওই শিশুর লাশ উদ্ধার করে। নিহত তামিম ওই গ্রামের রাসেল হোসেনের ছেলে।

গোদাগাড়ী থানা সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিশু তামিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দিনভর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। এলাকায় মাইকিং করা হয়। সন্ধ্যার পরও তামিমের সন্ধান না পেয়ে রাতে থানায় বিষয়টি জানান বাবা রাসেল। এরপর শুক্রবার গভীর রাতে কে বা কারা তামিমের লাশ বাড়ির সামনে ফেলে যায়।


নিহত তামিমের বাবা রাসেল হোসেন বলেন, কারও সঙ্গে আমার বিরোধ নেই। তবে জমি নিয়ে মাঝেমধ্যে প্রতিবেশীদের কয়েকজনের সঙ্গে ঝামেলা হয়েছে। কে বা কারা আমার অবুঝ শিশুটিকে হত্যা করেছে- তা বুঝে উঠতে পারছি না।


তিনি বলেন, শুক্রবার গভীর রাতে তামিমের লাশ বাড়ির সামনে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। বিষয়টি প্রথমে নজরে আসে তামিমের ফুপুর। বাড়ির বাইরে খড়ের মধ্যে একটি পোটলা দেখতে পেয়ে সেটি বের করলে লাশটি পাওয়া যায়। লাশটি গাছের ছাল দিয়ে পা বাঁধা ও প্লাস্টিকের বস্তা দিয়ে গলায় পেঁচানো অবস্থায় ছিলো। এ ছাড়া মাথায় আঘাতও ছিলো।


এদিকে লাশটি পাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকার ও কান্নায় ছুটে আসেন প্রতিবেশীরা। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে।


থানা পরিদর্শক আলতাফ হোসেন বলেন, এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে প্রতিবেশীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।