গরমে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব খাবার
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৫ জুন ২০২০ শুক্রবার
চলছে গ্রীষ্মকাল। সামনের দিনগুলোতে গরম আরও বাড়বে। এ সময় সুস্থ থাকতে হলে পরিহার করতে হবে তৈলাক্ত, ভাজাপোড়া, মসলাযুক্ত খাবার। শুধু সুস্থতা নয়, বরং ওজন নিয়ন্ত্রণে রাখতেও বেশি করে ঠান্ডা জাতীয় ও আরামদায়ক খাবার গ্রহণ করতে হবে। এনডিটিভির এক প্রতিবেদনে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখার ছয়টি খাবারের কথা বলা হয়েছে।
শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ছয়টি খাবার-
ডাবের পানি
গরমে ডাবের পানির কোনো বিকল্প নেই। এটি ইলেকট্রোলাইটে ভরপুর, যা শরীর আর্দ্র রাখার পাশাপাশি শক্তিও জোগায়। আবার অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস এই ডাবের পানি।
শশা
গরমকালের বেশ জনপ্রিয় খাবার শশা। সালাদ, জুস, পানীয়, রায়তা তৈরিতে এটি ব্যবহার করতে পারেন। শশার ৯৫ শতাংশ শুধু পানি। ১০০ গ্রাম শশায় মাত্র ৬ ক্যালোরি রয়েছে। ডায়েটকারীদের জন্য এটি চমৎকার খাবার।
দই
বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর দই, যা হজম প্রক্রিয়ার উন্নতি ঘটাতে সহায়ক। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সহায়তা করে।
তরমুজ
মিষ্টি এবং সুস্বাদু এই ফলের পুরোটাই পানি ও পুষ্টিতে ভরপুর। মিষ্টিজাতীয় কিছু খেতে চাইলে তরমুজ খেতে পারেন। এটি আপনাকে চিনি খাওয়া থেকে বিরত রাখবে ও গরমে শরীরে প্রশান্তি নিয়ে আসবে।
পুদিনা
গরম প্রতিরোধক দৈনন্দিন খাবার তৈরিতে পুদিনা ব্যবহার হয়। এটি শরীর সতেজ রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায় ও শীতল নিশ্বাসে সহায়তা করে।
বসিল বীজ
ডেজার্টস বা পানীয় তৈরিতে এই উপাদান ব্যবহৃত হয়। এর স্বাস্থ্য উপকারিতা অনেক। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বীজ ডায়াবেটিস ও ত্বকের জন্য উপকারী।
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী








