ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৬:৩০:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

গরমে ত্বক সতেজ রাখার নানা উপায়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৮ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গরমকাল এলে একটা চিন্তাই মাথায় ঘোরে৷ আর তা আমাদের ত্বক নিয়ে৷ ত্বককে ঠিক রাখতে কত কিছুই না করা হয়৷ যে যা বলে সেটাই একবার করে পরীক্ষা করা হয়ে থাকে৷

আবার কারোর ত্বক যদি তৈলাক্ত প্রকৃতির হয়৷ তাহলে দুশ্চিন্তা দ্বিগুণ হয়ে যায়৷ গরমে ঘামও হয় বেশি৷ তাই ধুলোবালি খুব সহজেই ত্বকে মেখে যায়৷ দরকার ত্বকের বাড়তি যত্ন৷ তবে জেনে নিন এই সময় ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ত্বককে ঠিক রাখবেন৷

গরমে প্রচুর পরিমাণে পানি পান করুন৷ পানি শুধু শরীরে আর্দ্রতা যোগায় না, ত্বককে সজীব করে তোলে৷ সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করুন৷ যদি এমন হয় সারাদিন বাইরে বের হননি তবুও রুটিন করে ত্বক পরিষ্কার করতে ভুলবেন না৷ আর যতবার পারবেন ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুবেন৷

গরমের সময়ও ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ করবেন না৷ কারণ ময়েশ্চারাইজার ত্বকে আর্দ্রতা জোগানোর পাশাপাশি ত্বককে নরম রাখে৷ তবে গরমের সময় ওয়াটার বেজ ময়েশ্চারাইজার বেছে নিন৷ টোনার ত্বকের রোমকূপ বন্ধ ও ত্বককে শীতল রাখতে সাহায্য করে৷ বাজার থেকে ভালো কোম্পানির টোনার দেখে কিনুন৷ ঘরোয়া টোনার হিসেবে গোলাপজল ভালো কাজ করে৷

বেসন ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে খুব কার্যকর৷ বেসনের সঙ্গে টকদই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন৷ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন৷ রোদে পোড়া দাগ দূর করতে লেবুর রস ভালো কাজ করে৷ পেঁপে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ভালো কাজ করে৷ তাই ত্বক পরিষ্কার করতে দুই টেবিল চামচ চটকানো পেঁপের সঙ্গে এক চা চামচ মধু ও একটা ডিমের সাদা অংশ মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন৷

গরমে ত্বক শীতল রাখা খুব প্রয়োজন৷ এক টেবিল চামচ কোরানো শসার সঙ্গে এক টেবিল চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। খুবই সতেজ অনুভব করবেন। এ ছাড়া পুষ্টিকর খাবার, ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম ত্বক ভালো রাখার জন্য খুবই জরুরি।

গরমের সময় ত্বকের মরা কোষ দূর করে রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য ত্বককে এক্সফোলিয়েট করা জরুরি৷ কারণ এই সময় ধুলোময়লা জমে ত্বক অপরিচ্ছন্ন হয় বেশি৷ চার-পাঁচ চামচ বেসনের সঙ্গে এক চামচ হলুদ, পাঁচ-ছয় ফোঁটা গোলাপজল ও দুধ মিশিয়ে পেস্টের মতো তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন৷ আধঘণ্টা পর ঘষে ঘষে তুলে ফেলুন৷

-জেডসি