ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১০:০৬:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

গরমে শরীর আর্দ্র রাখতে পানির সঙ্গে আরও যা পান করবেন

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গরমে শুধু তেষ্টা মেটানো নয়, শরীরকে ভেতর থেকে আর্দ্র রাখতেও সাহায্য করে পানি। তবে তীব্র গরমে ঘামের সঙ্গে যে পরিমাণ পানি ও লবণ শরীর থেকে বের হয়ে যায়, তার ঘাটতি পূরণ করতে শুধু পানি পান করাই কিন্তু যথেষ্ট নয়! এমনটিই মত পুষ্টিবিদের।

এ বিষয়ে হেলথ অ্যান্ড ওয়েলনেস এক্সপার্ট কোরি রদ্রিগেজ পুষ্টিবিদদের মতে, সাধারণ পানি পান করলে পিপাসা মিটলেও যে খনিজগুলো ঘাম ও প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়, তার ঘাটতি পূরণ করতে পারে না। তাই শুধু পানি পান করাই যথেষ্ট নয়। পান করতে হবে ইলেকট্রলাইট।


ইলেকট্রলাইট কী?

পটাশিয়াম, ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়ামের মিশ্রণে তৈরি একটি যৌগ হলো ইলেকট্রলাইট। যা পানিতে সহজেই গুলে যায়। বিভিন্ন খাবার বা পানীয়ের মাধ্যমে শরীর এই যৌগ সংগ্রহ করে।

ইলেকট্রলাইট বিভিন্ন শারীরিক কার্য সম্পাদনে সাহায্য করে যেমন- কোষে পুষ্টি যোগানো, কোষ থেকে বর্জ্য সরানো, ক্ষতিগ্রস্ত টিস্যু পুনর্গঠনে সাহায্য করা, শরীরের পিএইচ মাত্রার ভারসাম্য বজায় রাখা ও স্নায়ু, পেশী, হৃদপিণ্ড ও মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণ করা ইত্যাদি।


পানিতে সাধারণত এই খনিজগুলো মিশে থাকে তবে, বিশুদ্ধকরণের কারণে তাদের কিছু হারিয়ে যেতে পারে। এছাড়া ওয়ার্কআউটের মতো তীব্র শারীরিক ক্রিয়াকলাপে নিযুক্ত হলে, শরীর ঘামের মাধ্যমে ইলেক্ট্রোলাইট হারাতে থাকে ও ডায়রিয়া বা বমির কারণে যে কেউ পানিশূন্য হয়ে পড়তে পারেন।

এ কারণে বিশেষজ্ঞ রদ্রিগেজ শরীরের হাইড্রেশনের জন্য পানিতে ইলেক্ট্রোলাইট যোগ করার পরামর্শ দেন। তার মতে, ‘সঠিকভাবে হাইড্রেটেড হওয়ার জন্য পানির পাশাপাশি ইলেক্ট্রোলাইটস প্রয়োজন। আপনি প্রতিবার প্রস্রাবের সঙ্গে সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম ইলেকট্রলাইটগুলো বের হয়ে যায়।’