গরমে স্বস্তি পেতে এই কাজগুলো করুন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
প্রচণ্ড গরমে যদি দিশেহারা বোধ করেন তবে নিজের স্বস্তির জন্য আপনাকে করতে হবে কিছু কাজ। প্রকৃতির নিয়মে গরম পড়বেই। তবে নিজেকে সুস্থ রাখার দায়িত্ব আপনার নিজেরই। আপনার কিছু ভুল কাজ গরম আরও বাড়িয়ে দিতে পারে। আবার কিছু কাজ আছে যেগুলো করলে গরমের অনুভূতিটা কম লাগবে, তীব্র গরমেও আপনি স্বস্তিতে থাকতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক তীব্র গরমে স্বস্তি পেতে কী করবেন-
হালকা খাবার খান
গরমে সবার আগে খেয়াল রাখতে হবে খাবারের দিকে। কারণ এমন অনেক খাবার আছে যেগুলো আপনার গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে। আবার কিছু খাবার আছে যেগুলো খেলে গরম কম লাগবে। তাই সবার আগে সেই খাবার বেছে নিন, যেগুলো আপনাকে স্বস্তি দেয়। গরমে ভারী ও মসলাদার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। এর বদলে হালকা খাবার খান। অল্প মসলায় রান্না করা মাছ, সবজি ইত্যাদি খান। যেসব খাবার সহজে হজম হয় সেগুলো বেছে নিন। এতে আপনার শরীরে স্বস্তি অনুভব করবেন।
পোশাকের দিকে খেয়াল রাখুন
পছন্দের পোশাকটি হয়তো আপনি গরমে নাও পরতে পারেন। কারণ জমকালো পোশাক পরার উপযুক্ত সময় এটি নয়। এর বদলে সুতির এবং হালকা রঙের পোশাক বেছে নিন। এসময় সবার আগে খেয়াল রাখবেন নিজের স্বস্তির দিকে। গরমে সুতি, খাদি, লিলেন ইত্যাদির পোশাক আপনাকে বেশি আরাম দেবে। আর গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলবেন। কারণ গাঢ় রঙের তাপ শোষণ করার ক্ষমতা বেশি থাকে। ফলে এ ধরনের পোশাক পরলে আপনার আরও বেশি গরম লাগতে পারে। এর বদলে গোলাপি, সাদা, আকাশি ইত্যাদি ধরনের হালকা রঙের পোশাক বেছে নিতে পারেন। সেইসঙ্গে বাইরে বের হলে সঙ্গে ছাতা রাখুন। কারণ অতিরিক্ত রোদের কারণে হিট স্ট্রোক হতে পারে।
গোসল করুন
গোসলের কিছুক্ষণ পরই হয়তো আপনি ঘেমে আরেকবার নেয়ে উঠবেন, তাই বলে গোসল বাদ দেবেন না। কারণ গোসলের মাধ্যমে শরীরের অনেক রোগ-জীবাণু ধুয়ে চলে যাবে। আবার আপনি স্বস্তিও অনুভব করবেন। ঠান্ডা লাগার ভয় না থাকলে একাধিকবারও গোসল করতে পারেন। এতে গরম অনেকটাই কম লাগবে।
পর্যাপ্ত ঘুম
গরমের সময়ে পর্যাপ্ত ঘুমের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদিও তীব্র গরমে নির্বিঘ্নে ঘুমই বড় চ্যালেঞ্জ। বিদ্যুৎ বিভ্রাটও এক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। ঘুমের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। ঘর যতটা সম্ভব ঠান্ডা রাখতে হবে। ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। হালকা রঙের বিছানার চাদর, বালিশের কভার বেছে নিন। ঘুমের আগে গোসল করে নিলে ঘুম ভালো হবে।
বাইরের খাবার নয়
গরমে অনেকে রাস্তার পাশ থেকে শরবত কিনে খান। এমনটা করা যাবে না। কারণ সেসব শরবত বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা হয় না। থাকে নানা রোগ-জীবাণুর ভয়। এছাড়া বাইরের সব ধরনের খোলা খাবার বাদ দিন। ঘরে তৈরি হালকা ধরনের খাবার খাবেন। আইসক্রিম, কোমল পানীয়ের বদলে ঘরে তৈরি শরবত, জুস ইত্যাদি খাবেন। এতে গরমেও প্রশান্তি পাবেন।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



