গরম আর দামের উত্তাপে অতিষ্ঠ রাজধানীবাসী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৩০ পিএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার
প্রচন্ড গরমে যখন পুরো রাজধানীবাসী অতিষ্ঠ তখন রাজধানীর বাজারগুলোতে দামের উত্তাপে আরও নাজেহাল সবাই। আজ শুক্রবার ছুটির দিনে এত গরমেও বাজারে ক্রেতার ভিড় দেখা গেল।
রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ বাজার, শান্তিনগর কাঁচা বাজার, মীরপুর-১ নম্বর বাজার, কাঠালবাগান বাজার, খিলগাঁও তালতলা মার্কেট বাজার ঘুরে দেখা যায় সবজির দামের পার্থক্য বাজারভেদে ৫ থেকে ১০ টাকা। সবজি বিক্রেতাদের দামের এ হেরফেরকে স্বাভাবিক বলেই মনে করছেন।
খিলগাঁও তালতলা মার্কেট বাজারের সবজি ব্যবসায়ী তৌফিক বলেন, এক একেক এলাকা ভেদে দামের হেরফের হতেই পারে। সব মালামাল এক জায়গা থেকে আসেনা। তাই দরের এ তারতম্য।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা,শসা ৫৫ থেকে ৫৫ টাকা, গাজর ৬০-৬৫ টাকা, বেগুন মান ও বাজার ভেদে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা, করলা ৫৫-৬০ টাকা, লাউ ৫০ - ৬০ টাকা, ফুলকপি ৬০ ও বাঁধাকপি ৭০ টাকা, কাঁচামরিচ ১২০ -১৩০ টাকা, চিচিঙ্গা ৫০-৫৫ টাকা, আকার ভেদে পেঁপে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, বরবটি ৪০-৫০ টাকা, ঢেঁড়শ ৪০-৫০ টাকা, দেশি পেঁয়াজ আকার ভেদে ৪০-৪৫ টাকা, আর আমদানি করা পেঁয়াজ ৪০ টাকা। আদা ১০০-১১০ টাকা ও রসুন ৮০-১০০ টাকা বিক্রি হচ্ছে।
রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে সবজি কিনতে আসা রাব্বী ইসলাম বলেন, সব কিছুর দাম বাড়তি। সবজির দামের ঠিক নাই। রেললাইনের মেইন রোডের পাশের বাজারে সবজির দাম বেশি। তাই রেললাইনের নামার বাজার থেকে সবজি কিনছি। এখানে দাম ৫ থেকে ১০ টাকা কম। এগুলোর কোন অর্থ হয় না।
বাজারে হঠাৎ করে সব ধরনের মসলার দাম বেড়ে গেছে। এলাচ বিক্রি হচ্ছে ১ হাজার ৯২০ টাকা থেকে ২ হাজার টাকায়। দারুচিনি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা, জয়ফল ৬০০-৬৫০ টাকা, জিরা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৩৫ টাকা, সিরিয়া থেকে আমদানি করা জিরা ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে, চীন থেকে আমদানি করা জিরা বিক্রি হচ্ছে ৩৯৫ টাকা, মিষ্টি জিরা বর্তমানে বিক্রি হচ্ছে ১২০ টাকা। এ ছাড়া কালো গোলমরিচ ৯৫০, সাদা গোলমরিচ এক হাজার ২০০ টাকা, জয়ত্রী ২ হাজার ১০০ টাকা, ধনিয়া ১০০-১২০ টাকা, ভারতীয় হলুদ ২১৫ টাকা, ভারতীয় মরিচ ১৫০ টাকা, দেশি শুকনা মরিচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৩০ টাকা।
মোটা চালের মধ্যে স্বর্ণা বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। মিনিকেট ও নাজিরশাইল বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
বাজারে রুই ও কাতলা প্রতি কেজি ২৪০-৩০০ টাকায় বিক্রি হয়েছে, বড় আকারের চিংড়ি প্রতি কেজি এক হাজার, মাঝারি ৭০০ টাকা ও সরপুঁটি ১৪০ টাকা ,ছোট আকারের চিংড়ি ৫১০ টাকা, তেলাপিয়া ১৩০-১৫০ টাকা, কই ১৪৫-১৫৫ টাকা, সিলভার কার্প ১০০-১৩০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা, পাঙ্গাশ ১১০-১৩০ টাকা, নলা ১৩০-১৪০ টাকা,শিং মাছ ৪০০ -৬০০ টাকা,পাচমিশালী মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
ডিম বিক্রি হচ্ছে আগের দামেই। ডিম ভেদে প্রতি ডজনের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হয়েছে। পাকিস্তানি মুরগি আকারভেদে ১৫০-৩০০ টাকা, লেয়ার প্রতি কেজি ২০০ টাকা এবং গরুর মাংস ৪৮০-৫০০ টাকায় বিক্রি হয়েছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







