গরুর মাংসে রং, দুই ব্যবসায়ী আটক, জরিমানা ১০ হাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার
সাভারে গরুর মাংসে রং মেশানোর অভিযোগে দুই মাংসব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে দিলকুশা মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়া মাংসব্যবসায়ীরা হলেন, মিঠু গোস্ত বিতানের মালিক আসাদুল ইসলাম মিঠু ও লাল মিয়া গোস্ত বিতানের মালিক লাল মিয়া।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অসাধু এক শ্রেণির মাংসব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ এবং পচা মাংসে রং মাখিয়ে টাটকা মাংস হিসেবে প্রদর্শন করে তা বিক্রি করে আসছিল। আজ দুপুরে মাংসের রং মাখানোর সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার ভূমি মনজুর হোসেন জব্দকৃত রং পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানোর নির্দেশনা দেন এবং আটককৃতদের কাছ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
তবে মিঠু গোস্ত বিতানের মালিক আসাদুল ইসলাম মিঠু গরুর মাংসে রং ব্যবহারের বিষয়টি অস্বীকার করে জানান, মাংস টাটকা দেখাতে তারা গরুর মাংসের রক্ত সংগ্রহ করে নিয়ে আসেন এবং তা মাংসে মাখিয়ে দেন।
উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ফজলে রাব্বি জানান, পশুর রক্ত হলে তা জমাট হয়ে যাবার কথা। কিন্তু প্রাথমিক পরীক্ষায় মনে হচ্ছে রক্তের সঙ্গে কেমিক্যাল মেশানো হয়েছে।
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী