গরু কিনে সরকারি গাড়িতে নিয়ে গেলেন ইউএনও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৬ জুন ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
সরকারি গাড়ি ব্যবহার করে হাট থেকে গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও'র) বিরুদ্ধে। বৃহস্পতিবার রাজশাহীর সিটি হাট থেকে গাড়িতে তুলে নিয়ে যান নাটোরের বাগাতিপাড়ার ইউএনওহা-মীম তাবাসসুম প্রভা।
জানা গেছে, বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে একটি মিটিংয়ে আসেন বাগাতিপাড়ার ইউএনওহা-মীম তাবাসসুম প্রভা। এ সময় তিনি বাগাতিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবিরের ডাবল কেবিনের গাড়ি ব্যবহার করেন। মিটিং শেষে বিকেল বেলায় হাটে থেকে একটি গরু সেই গাড়ির পিছনের কেবিনে তুলে নিয়ে যাওয়া হয়।
ওই হাটে সরকারি নাটোর ঠ-১১০০৪৭ নম্বরের গাড়িটিতে গরু তুলতে দেখা যায়। ওই গাড়ির ড্রাইভার মো: সুমন জানান, ইউএনও ম্যাডাম গাড়িটিতে এসেছেন তিনি এখান থেকে গরু নিয়ে যাবেন তাই গাড়িটিতে তোলা হচ্ছে।
এ বিষয়ে বাগাতিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবিরকে মোবাইলে কয়েক দফা চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে গরু পরিবহনের কথা স্বীকার করেছেনবাগাতিপাড়ার ইউএনওহা-মীম তাবাসসুম প্রভা। তিনি বলেন, ‘আমি সরকারি একটি মিটিংয়ে রাজশাহী গিয়েছিলাম। বাগাতিপাড়ায় কোনো গরুর হাট বসে না। ফলে আমি সেখান থেকে গরু নিয়ে এসেছি।’
ব্যক্তিগত কাছে সরকারি গাড়ি ব্যবহার হলো কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি। সরকারি কাজে গিয়ে আসার সময় নিয়ে এসেছি।’
এ বিষয়ে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ‘ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা সরকারি গাড়িতে গরু এনেছেন বিষয়টি আমার জানা নেই।’
তবে গাড়িতে গরু পরিবহনের কাজটি ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘এটা ঠিক না, এটা নিন্দনীয়। এটা আমরা আশা করি না। এ বিষয়ে একটু খোঁজখবর নেব। ভবিষ্যতে কেউ যাতে এটা না করে।’
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







