গর্ভে শিশুকে দুই ভাগ : তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪১ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
কুমিল্লায় সিজার করার সময় এক নারীর জরায়ুসহ নবজাতকের মাথা বিচ্ছিন্ন করার ঘটনা পুনঃতদন্তে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ও জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুনকে নিয়ে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছেন হাইকোর্ট। এই কমিটিকে ঘটনা তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ওইদিনও অপারেশনের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ ডাক্তারকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে কুমিল্লার সিভিল সার্জন ও কুমিল্লা মেডিকেলের পরিচালককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে বিবাদীদের পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু ওই ঘটনায় কুমিল্লা মেডিকেল কলেজের করা প্রতিবেদন আদালতে তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছে, যেহেতু এ প্রতিবেদনটি তিনজনের করা সেহেতু আমরা চাচ্ছি বাইরের কাউকে দিয়ে করা একটি তদন্ত প্রতিবেদন আসুক।
এর আগে আদালতের তলবে হাজির হন কুমিল্লার সিভিল সার্জন, কুমিল্লা মেডিকেলের পরিচালক ও অপারেশনের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ চিকিৎসক।
গত ২৫ মার্চ সিজার করার সময় এক নারীর জরায়ুসহ নবজাতকের মাথা বিচ্ছিন্ন করার ঘটনায় কুমিল্লার সিভিল সার্জন, কুমিল্লা মেডিকেলের পরিচালক ও অপারেশনের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ চিকিৎসককে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।
‘ডাক্তার দুই খণ্ড করলেন নবজাতককে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





