গল্প-দেশহীন এক সদ্যজাত কন্যা #দীপু মাহমুদ
| উইমেননিউজ২৪.কমপ্রকাশিত :
নাফ নদীতে বাতাস উঠেছে। এলোমেলো ঠান্ডা বাতাস। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। নৌকা দুলছে। নৌকা দুলছে প্রবলভাবে। ফাতেমা কাতর গলায় কঁকিয়ে উঠল, `আল্লাহ গো।`
আজিজ বলল, `আর একটু বৌ। আর একটু। ওই তীর দেখা যাচ্ছে। একটু সহ্য কর।`
ফাতেমা দাঁতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করছে। সহ্য করতে পারছে না। গর্ভের সন্তান বের হয়ে আসতে চাইছে। ফাতেমার তলপেটে অসহ্য ব্যথা।
টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ওপাশে গুলির শব্দ। নৌকা যাচ্ছে এঁকেবেঁকে। নদীর দুইপাশে দুইদেশের সীমান্তরক্ষী। তাদের চোখ ফাঁকি দিয়ে যেতে হচ্ছে। নাফ নদী যেন আচমকা বড়ো হয়ে গেছে। অনেক বড়ো। বেসামাল ঢেউ উঠেছে নদীতে।
পাড়ে নৌকা ভিড়তেই ফাতেমাকে কোলে তুলে নিল আজিজ। বড়ো বড়ো ফোঁটায় বৃষ্টি পড়ছে। শুকনো জায়গা দরকার। মাথার ওপর ছাউনি। ফাতেমা মা হবে।
সীমান্তরক্ষীর নজর এড়ানো গেল না। আজিজ আর ফাতেমাকে ফিরে আসতে হলো। নো ম্যানস ল্যান্ডে বসে পড়ল আজিজ। তীব্র যন্ত্রণায় কাতর হয়ে মাঠের ভেতর শুয়ে পড়েছে ফাতেমা। খাঁ খাঁ মাঠ। ওপাশে নদী। নদীর ওপারে তাদের বাড়ি। এপারে অন্য এক দেশ। নিজের দেশে মা হতে পারেনি ফাতেমা। বুটের ভয়ংকর আওয়াজ আর গুলির শব্দে জীবন নিয়ে পালিয়ে এসেছে। অন্য এক দেশে মা হতে চেয়েছিল। এখানে সীমান্ত। তাকে ফিরিয়ে দিয়েছে।
অমনি ফাতেমা ভয়ানক চিৎকারে মাটি খামচে ধরল। মেয়েরা ঘিরে বসেছে তাকে। ফাতেমার নিশ্বাস ঘন হয়ে এসেছে। প্রশান্ত বোধ করছে এখন। ফাতেমা মা হয়েছে।
মুষলধারে বৃষ্টি হচ্ছে। খুব ক্ষীণ কণ্ঠে সন্তানের কান্নার আওয়াজ শুনে চমকে উঠেছে আজিজ। হতভম্ব চোখে কন্যার মুখের দিকে তাকিয়ে আজিজ বিড়বিড় করে বলল, `নো ম্যানস ল্যান্ডে জন্ম নিয়েছিস। মা, তোর দেশ কোনটা? দেশহীন মানুষ তুই। অবাক জন্ম তোর এই পৃথিবীতে।`
আজিজ কাঁদছে। তার অসহায় চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। ঝুম বৃষ্টিতে আজিজের চোখের পানি আলাদা করা যাচ্ছে না। উথালপাতাল বৃষ্টির ভেতর ফাতেমার শাড়ির নিচে সদ্যজাত এক শিশু হাত-পা ছুঁড়ছে। সে বাঁচবে। #
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




