ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৯:০০:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

গাইবান্ধায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নে ট্রাকচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক ছাত্রী।

বুধবার সকাল নয়টার দিকে ছাইতানতলা শাখামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম সুমি আক্তার। সে করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও রামভদ্র জানেরপাড় গ্রামের আব্দুল গণির মেয়ে।

আহত স্কুলছাত্রীর নাম শাহানা। সেও করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও ওই গ্রামের গ্রামের শাহ আলমের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সুমি ও শাহানা বাইসাইকেলে করে প্রাইভেট পড়তে যাওয়ার পথে একটি ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। এতে বাইসাইকেল চালক সুমী আক্তার ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত শাহনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।   

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ট্রাকটি রেখে পালিয়ে গেছে।

-জেডসি