গাইবান্ধায় মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩১ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম হেরোইন পাচারের দায়ে পারভিন বেগম (৪২) নামে এক নারী মাদক বিক্রেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তবে এ মামলা থেকে খালাস পেয়েছেন চারজন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন বেগম শায়লার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ষণ এলাকায়। মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- বিপুল মিয়া, রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়।
মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৮ ডিসেম্বর দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী পায়না পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটিতে থাকা পারভিন বেগমের হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পারভীনকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পারভিন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। এটিই জেলায় প্রথম নারী মাদক ব্যবসায়ীর মৃত্যুদণ্ড।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






